পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচার অভিযানে ব্যস্ত হয়ে পড়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো শনিবার রাতে পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেব পুর বাস স্ট্যান্ডে এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। এদিনের এই জনসভায় হাজির ছিলেন মেয়র পরিষদ অতিন ঘোষ, তৃণমূলের কার্যকারি সভাপতি দুলাল সরকার, শহর তৃণমূল সভাপতি বিভুতি ঘোষ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ আরও অনেকেই। এদিনের এই সভায় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে হামলা করার পাশাপাশি সিপিএম কংগ্রেস জোট নিয়েও আক্রমণ করেন মেয়র পরিষদ অতিন ঘোষ।
মালদা